শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দাউদকান্দিতে বাস চাপায় নিহত ৪

প্রতীকী ছবি। সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির রায়পুর মালীখিল এলাকায় যাত্রীবাহী বাস চাপায় চার জন নিহত হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) আনুমানিক রাত ৮ টায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম সোনালীনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সোমবার রাত ৭ টার দিকে মহাসড়কের এপাশ থেকে ওপাশ যাচ্ছিলেন তিন জন পথচারী। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহনের বেপরোয়া বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তারা।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। বাসটি পালিয়ে গেলেও একই কোম্পানির অন্য একটি বাস আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয়

সুপার এইটে আম্পায়ারদের তালিকা প্রকাশ

দাউদকান্দিতে বাস চাপায় নিহত ৪

প্রকাশের সময় : ১০:৫৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪