মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বুবলীর আগেও বিয়ে হয়েছিল, সেই ঘরে মেয়েও আছে

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • ২২৫

শবনম বুবলী। ছবি-সংগৃহীত

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শবনম বুবলীকে নিয়ে আলোচনা যেন থামছেই না। কাজের চেয়ে পারিবারিক ঝামেলা নিয়ে বেশি আলোচনা বুবলীকে ঘিরে। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি বুবলীর অতীত নিয়ে কথা বলেন। অভিনেতার নতুন এক বিস্ফোরক তথ্য যেন বুবলীর সমস্ত আলোচনা-সমালোচনায় ঘি ঢেলেছে।

সুরুজ বাঙালি বলেন, বুবলী কিন্তু আগে থেকেই বিবাহিত, এটা শাকিব জানতো না। তার আগের ঘরে একটি মেয়েও আছে। এটা পরে জানতে পেরে শাকিব তাকে এড়িয়ে চলছে। কিন্তু বীরতো শাকিবের রক্তের তাই শাকিব বীরকে কখনওই ফেলে দেবে না।

তিনি বলেন, বুবলী শাকিব খানকে ধরে এই পর্যন্ত এসেছে। তাকে ধরে ১০টি ছবিও করেছে। তাকে শাকিবই উপরে উঠাইছে।

সুরুজ বলেন, বর্তমানে শাকিব-অপু দুজনেই ভালো আছে, তাদের মধ্যে বুবলী ঢুকে সবকিছু নষ্ট করতে চাইছে। বুবলী চায় বীরকে দিয়ে শাকিবের সম্পত্তিতে ভাগ বসাতে। যেখানে শাকিব-অপু এখন এক হয়ে গেছে তখন তার এর মধ্যে নাক গলানোর কি দরকার?

এদিকে ঈদ উপলক্ষে টিভি অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে বুবলী জানান, তিনি এখনও শাকিব খানের স্ত্রী। তাদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি, তবে আলাদা থাকছেন। বীরের কথা ভেবে তারা সময় নিচ্ছেন।

এই নায়িকা জানান, শাকিবের বাসায় গেলে অপু-জয়ের সঙ্গে দেখা হয় বুবলী ও বীরের। একবার বীর ও শাকিবের সাথে রুমে সময় কাটাচ্ছিলেন বুবলী, এ সময় জয়কে নিয়ে উপস্থিত হন অপু।’ বুবলীর এমন মন্তব্যে নেট দুনিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা। এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবর শুনে নাকি বিরক্ত শাকিব ও অপু।

উল্লেখ্য, শবনম বুবলী ২০১৬ সালে ‘বসগিরি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে। চলচ্চিত্রটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীনশিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

বুবলীর আগেও বিয়ে হয়েছিল, সেই ঘরে মেয়েও আছে

প্রকাশের সময় : ০৫:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪