শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় চোরাই চিনিসহ আটক ৩

চিনি বহনকারী ট্রাকসহ আটক ৩

নেত্রকোণায় অভিযান চালিয়ে চোরাচালানির ২০ হাজার কেজি চিনি জব্দ করেছে পুলিশ। সোমবার (২৯ এপ্রিল) ভোররাতে শহরের রাজুরবাজার এলাকা থেকে এই চিনি জব্দ করা হয়। এ সময় চিনি বহনকারী ট্রাকসহ তিন জনকে আটক করেছে পুলিশ। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নেত্রকোনা মডেল থানা পুলিশের পক্ষ হতে সোমবার ভোরে শহরের রাজুরবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রাকের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৪০০ বস্তায় (ইনট্যাক্ট) প্রতিটিতে ৫০কেজি করে ২০হাজার কেজি চিনি পাওয়া যায়। এই চিনি সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা হয়েছে বলে ট্রাকে থাকা লোকজন জানায়। পরে তাদের গ্রেফতার ও চিনিসহ ট্রাক জব্দ করা হয়।

জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা। ট্রাকটির মূল্য আনুমানিক ১৮ লাখ টাকা।

আটককৃতরা জেলা সদরের চকপাড়া এলাকার মতি মিয়ার ছেলে মাসুম মিয়া, গাজিপুর জেলার কালীগঞ্জ উপজেলার উলুখলা গ্রামের স্বপন মিয়ার ছেলে জায়েদ মিয়া ও পূবাইল থানার হারবাইত গ্রামের বারেক মিয়ার ছেলে বাবু মিয়া। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয়

নির্বাচিত এমপিদের শপথ পড়াবেন ড.সৈয়দ রেফাত আহমেদ

নেত্রকোণায় চোরাই চিনিসহ আটক ৩

প্রকাশের সময় : ০১:২৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪