রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিশুকে ধর্ষণের পর হত্যা

প্রতীকী ছবি

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ৯ বছরের এক শিশুকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সদর দক্ষিণ মডেল থানায় শিশুটির মা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। ধর্ষণের শিকার শিশু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের বাসিন্দা।

জানা যায়, সোমবার (২৯ এপ্রিল) স্থানীয় সোনালী শিশু বিদ্যানিকেতন কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিশু বিদ্যালয়ে সকাল ১০টায় ছুটির পর আর বাড়িতে ফেরেনি। এতে ওই শিশুর মা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সন্তানের নিখোঁজের অভিযোগ দিতে যান। দুপুর ৩টার দিকে শুনতে পান গলিয়ারা উত্তর ইউনিয়নের খেয়াইশ মসজিদের পাশে বাঁশ মুড়ার নিকটবর্তী ধানক্ষেতে সন্তানের মৃতদেহ পড়ে আছে। পরে থানার পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।

শিশুর মা রাজিয়া জানান, আমাদের সাথে কারও শত্রুতাও নেই। কেন আমার এই অবুঝ ছোট্ট শিশুটিকে হত্যা করতে হলো। আমি আমার সন্তানের হত্যাকারীদের ফাঁসি চাই।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া বলেন, শিশুর মা অভিযোগ করতে আসার পর ঘটনার খবর পেয়ে আমিসহ আমার টিম ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে শিশুটিকে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে।

জনপ্রিয়

যবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালন

স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিশুকে ধর্ষণের পর হত্যা

প্রকাশের সময় : ০২:৩৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪