সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে আসছেন ৬ মাস পর

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। রবিবার দুপুর ১২টায় এ  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। এরমধ্যে দিয়ে ছয় মাসেরও বেশি সময় পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি মহাসচিব। 

শনিবার (১১ মে) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, গত বুধবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করবেন বিএনপি মহাসচিব।

এর আগে ২০২৩ সালের ২৭ অক্টোবর সংবাদ সম্মেলন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ডেকেছিল।

জানা গেছে, দেশের সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সার্বিক পরিস্থিতি  তুলে ধরে বক্তব্য রাখা হবে। এছাড়া গত বুধবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।

জনপ্রিয়

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মালয়েশিয়া

মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে আসছেন ৬ মাস পর

প্রকাশের সময় : ০২:৫৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪