সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এমপি আজিমের লাশ ১০ মিনিটে টুকরো করে ৪ ট্রলি ব্যাগে ভরা হয়

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০৯:৩৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • ২২৩

ঝিনাইদহ-৪ আসনের সংসদ-সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারকে খুন করা হয় মাত্র  ১০ মিনিটে। খুন করার পর ১০ মিনিটে লাশ ভরা হয় ৪টি ট্রলি ব্যাগে।  ভারতে চিকিৎসা নিতে গিয়ে দমদম বিমানবন্দর লাগোয়া নিউটাউনে রহস্যজনকভাবে খুন হয়েছেন তিনি। ১২ মে দর্শনা-গেদে সীমান্ত দিয়ে কলকাতা যাওয়ার পরদিন থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন। মূলত সেদিনই (১৩ মে) তাকে হত্যা করা হয়।

এমপি আনারকে ১৩ মে খুন করা হলেও ঘটনা প্রকাশ্যে আসে বুধবার।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ-সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন। শোকবার্তায় শেখ হাসিনা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, আনোয়ারুল আজিম তিনবারের সংসদ-সদস্য। তিনি আওয়ামী লীগ প্রার্থী হিসাবে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে ঝিনাইদহ-৪ সংসদীয় আসন থেকে জয়লাভ করেন। পেশায় ব্যবসায়ী আনোয়ারুল কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সুত্র-যুগান্তর

জনপ্রিয়

যশোরে গোডাউন থেকে ৭৭ টি আমেরিকান মোটরসাইকেল উদ্ধার, সিলগালা

এমপি আজিমের লাশ ১০ মিনিটে টুকরো করে ৪ ট্রলি ব্যাগে ভরা হয়

প্রকাশের সময় : ০৯:৩৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪