রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আনোয়ারুল আজিম এমপি হত্যার মুল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০৯:৪৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • ১৪৮

ভারতে চিকিৎসা নিতে গিয়ে দমদম বিমানবন্দর লাগোয়া নিউটাউনে রহস্যজনকভাবে খুন হয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ-সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার। স্নায়ুরোগের চিকিৎসা নিতে তিনি ১২ মে দর্শনা-গেদে সীমান্ত দিয়ে কলকাতা যান। কিন্তু পরদিন থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন। মূলত সেদিনই (১৩ মে) তাকে হত্যা করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, সংসদ-সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল নায়ক হলেন আক্তারুজ্জামান । বাংলাদেশের একটি বাহিনীর সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ আছে। যুক্তরাষ্ট্রের নাগরিক আক্তারুজ্জামান ভাই শহিদুজ্জামান কোটচাঁদপুর পৌরসভার মেয়র। ঘটনার পর দেশ ছাড়ার আগে শাহিন তার প্রাডো গাড়ি অপেক্ষাকৃত কম দামে (২৭ লাখ) দ্রুত বিক্রি করে দেন।

আক্তারুজ্জামান সহযোগী হিসাবে এখন পর্যন্ত যাদের নাম বেরিয়ে এসেছে তারা হলেন-আক্তারুজ্জামান বান্ধবী সেলেটি রহমান, সৈয়দ আমানুল্লাহ, আক্তারুজ্জামান চাচাতো ভাই টিটু, ভারতীয় নাগরিক জিহাদ ওরফে জাহিদ, সিয়াম প্রমুখ। খুনের ঘটনায় পুলিশ যাদের সন্দেহ করছে, তাদের মধ্যে দুজনের পাসপোর্ট সংগ্রহ করা হয়েছে। পাসপোর্টগুলো এখন ডিবির হাতে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের মধ্যে আমানুল্লাহসহ কয়েকজন পুলিশের হেফাজতে আছেন।

প্রসঙ্গত, আনোয়ারুল আজিম তিনবারের সংসদ-সদস্য। তিনি আওয়ামী লীগ প্রার্থী হিসাবে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে ঝিনাইদহ-৪ সংসদীয় আসন থেকে জয়লাভ করেন। পেশায় ব্যবসায়ী আনোয়ারুল কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সুত্র-যুগান্তর

জনপ্রিয়

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে ড. জালাল উদ্দিন এমপির

আনোয়ারুল আজিম এমপি হত্যার মুল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান

প্রকাশের সময় : ০৯:৪৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪