
রাজধানীর বনানী থানায় করা চারটি মামলার রায়ে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য রেজাউর রহমান ফাহিমের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণ এখন গণবিরোধী সরকারের হিংস্র আচরণ ও নিষ্ঠুর দুঃশাসনে অতিষ্ঠ হয়ে উঠেছে।’
বৃহস্পতিবার (২৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকারের জনভিত্তি নেই। সেজন্যই ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে। তবে জনগণও কিন্তু অবৈধ আওয়ামী সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘বনানী থানায় দায়েরকৃত চারটি মিথ্যা ও বানোয়াট মামলায় ফরমায়েশি রায়ে অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও সাবেক সহসাধারণ সম্পাদক রেজাউর রহমান ফাহিমের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনা সেটিরই ধারাবাহিকতা। জনগণ ও বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আওয়ামী ডামি সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করার যে স্বপ্ন দেখছে, তা কখনোই পূরণ হবে না।’
মির্জা ফখরুল বলেন, ‘সারা দেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং রেজাউর রহমান ফাহিমের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি
ঢাকা ব্যুরো।। 







































