শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রী হত্যার দায়ে স্বামী আটক

আদিতমারী থানা

লালমনিরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামী মন্টু মিয়াকে (৪৭) আটক করেছে পুলিশ। আজ সোমবার (২৭ মে) সকালে নিজবাড়ী থেকে তাকে আটক করা হয়।

এরআগে সোমবার ভোর রাতে জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঠানটারী এলাকায় এ ঘটনা ঘটে। আটক মন্টু ওই গ্রামের আজিজার রহমানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ বলেন, স্বামী মন্টু মিয়া স্ত্রী মানজুমা খাতুনকে সব সময় সন্দেহ করতেন। এ নিয়ে তাদের মাঝে ঝগড়া লেগেই থাকতো। এরই ধারাবাহিকতায় সোমবার ভোর রাতেও ঝগড়ার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্বামী মন্টু মিয়া শ্বাসরোধ করে তার স্ত্রীকে হত্যা করেন বলে অভিযোগ উঠে। পরে খবর পেয়ে সকালে থানা থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মন্টু মিয়াকে আটক করে থানায় নিয়ে গেছে।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী জানান, মন্টু মিয়া তার স্ত্রী মানজুমা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেছে এমন অভিযোগের খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মন্টু মিয়াকে আটক করে জিজ্ঞাবাদ করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

জনপ্রিয়

নির্বাচিত এমপিদের শপথ পড়াবেন ড.সৈয়দ রেফাত আহমেদ

স্ত্রী হত্যার দায়ে স্বামী আটক

প্রকাশের সময় : ০১:৩৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪