মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপে নতুন যে সুবিধা আসছে

ছবি-সংগৃহীত

অফিসিয়াল থেকে শুরু করে পারিবারিক প্রয়োজনে মার্ক জুকারবার্গের সংস্থা মেটার মালিকানাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে বিশ্বে কয়েক কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। তথ্য আদান প্রদান সহ ছবি, ভিডিওসহ নানা গুরুত্বপূর্ণ ফাইল শেয়ার করা হয় এই অ্যাপের মাধ্যমে।

তাই ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবে নতুন নতুন চমক নিয়ে আসছে ফেসবুকের মালিকানাধীন এই ম্যাসেজিং প্লাটফর্ম। এবার স্ট্যাটাসে অডিও পোস্টের ক্ষেত্রে বড় ধরনের আপডেট নিয়ে আসছে। যা ব্যবহারকারীদের কাছে অ্যাপটিকে আরো আকর্ষণীয় করে তুলবে।

জানা গেছে, এবার  স্ট্যাটাসে অডিও বার্তা দেওয়ার ক্ষেত্রে আসছে বড় ধরনের পরিবর্তন। এর আগেও স্ট্যাটাসে অডিও বার্তা দেওয়া যেত। কিন্তু সেক্ষেত্রে সময়সীমা ছিল ৩০ সেকেন্ড। এবার থেকে স্ট্যাটাসে ১ মিনিটের অডিও ক্লিপ দিতে পারবেন ব্যবহারকারীরা।

ডব্লিউএ বেটা ইনফো-র এক প্রতিবেদনে একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। সেটা অনুযায়ী স্ট্যাটাসে গিয়ে মাইক্রোফোন বাটনে ক্লিক করে অডিও রেকর্ড করতে পারবেন। সেখানেই অপশন মিলবে অডিওটি স্ট্যাটাসে দেওয়ার।

প্রসঙ্গত, শুধু অডিও ক্লিপই নয়। ভিডিওর ক্ষেত্রেও বড় আপডেট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এতদিন শুধুমাত্র ৩০ সেকেন্ডের ভিডিও দেওয়া যেত স্ট্যাটাসে। সেক্ষেত্রেও বাড়তে চলছে সময়সীমা।

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

হোয়াটসঅ্যাপে নতুন যে সুবিধা আসছে

প্রকাশের সময় : ০৩:৪০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪