বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যরাতে আন্দ্রে রাসেলকে নাচালেন অনন্যা

ছবি-আনন্দবাজার

বলিউড অভিনেতা আদিত্য রয় কাপুরের সঙ্গে প্রায় বছরখানেকের সম্পর্ক ছিল অভিনেত্রী অনন্যা পান্ডের। দেশে কিংবা বিদেশে, সর্বত্রই একসঙ্গে দেখা যেত এই জুটিকে। তবে আচমকাই তাদের সেই সম্পর্কে ভাঙন ধরেছে। বর্তমানে আলাদা থাকছেন এই জুটি। প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে শাহরুখকন্যা সুহানার সঙ্গেই ঘুরে বেড়াচ্ছেন অনন্যা। তবে শুধু সুহানা নয়, নতুন পুরুষের সঙ্গেও সময় কাটাতে দেখা যাচ্ছে এ অভিনেত্রীকে।

সম্প্রতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে গ্যালারিতেও হাজির হতে দেখা গেছে তাকে। কেকেআরের হয়ে গলা ফাটিয়েছেন তিনি। শুধু গ্যালারিতে থেকেই দলের সমর্থন জোগাননি, মধ্যরাতের পার্টিতে কলকাতার খেলোয়াড়দের সঙ্গে নাচে গানে মেতে ওঠেন এই তারকা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই কিছু ছবি ও ভিডিও।

যেখানে দেখা গেছে, কলকাতা নাইট রাইর্ডাসের অলরাউন্ডার আন্দ্রে রাসেলের সঙ্গে নাচছেন অনন্যা। এই ক্রিকেটারকে একের পর এক নাচের স্টেপ শিখিয়ে দিতেও দেখা যায় অভিনেত্রীকে। আইপিএলে তৃতীয় বারের মতো ট্রফি জিতেছে শাহরুখের কেকেআর। সেই আনন্দে গোটা টিমের জন্য পার্টি দিয়েছিলেন বলিউড বাদশা। সেখানে শাহরুখ বাদেও উপস্থিত ছিলেন আরও বেশ কয়েকজন তারকা।

সেই পার্টির একটি অংশে কিং খানের মুক্তি পাওয়া শেষ ছবি ‘ডাঙ্কি’র ‘লুট পুট গায়া’ গানে নাচে মত্ত ছিলেন অনন্যা। হঠাৎই চোখের ইশারায় রাসেলকে সেই গানের তালে নাচতে বলেন অভিনেত্রী। রাসেলও অনন্যার সঙ্গে শাহরুখের ‘লুট পুট গায়া’ নাচের তালে পা মেলাতে থাকেন।

অভিনেত্রী ও ক্রিকেটারের এই যুগলবন্দী কেকেআর সমর্থকরাও বেশ পছন্দ করেছেন। তবে কেউ কেউ বেশ কটাক্ষ করে বলছে, ব্রেকআপের কয়েকদিনের মাথায় নতুন সঙ্গী খুঁজতে মরিয়া অনন্যা। অনেকে আবার এমন মন্তব্যও করেছেন, আদিত্যকে ভুলতেই রাসেলের সঙ্গে নাচ-গানে মেতে উঠেছেন নায়িকা।

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

মধ্যরাতে আন্দ্রে রাসেলকে নাচালেন অনন্যা

প্রকাশের সময় : ১২:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪