রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাস্তায় পড়ে ছিল নারীর মরদেহ, পাশেই ছিল এক শিশু

ছবি-সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কাছিয়াকান্দা গ্রামে রাস্তা থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় মৃত ওই নারীর পাশেই ছিল দুই বছরের জীবিত এক শিশু।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (২৯ মে) ভোরে কাছিয়াকান্দা গ্রামের ইসহাক নামে এক ব্যক্তি ফজরের নামাজ পড়ে মাদ্রাসার পাশে তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে একটি শিশু ও অজ্ঞাত নারীকে কাঁচা রাস্তার উপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত নারীর মরদেহ ও শিশুটিকে জীবিত দেখতে পেয়ে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, ভোর সাড়ে পাঁচটায় দিকে গ্রামবাসী এক নারী ও শিশুকে কাঁচা রাস্তার উপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। জীবিত শিশু ও অজ্ঞাত পরিচয়হীন নারীর মরদেহ উদ্ধার করে। পরে শিশুটিকে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা হয়েছে এবং শিশুটি এখন সুস্থ আছে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তে পাঠানো ও আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

যশোর সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ

রাস্তায় পড়ে ছিল নারীর মরদেহ, পাশেই ছিল এক শিশু

প্রকাশের সময় : ০২:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪