মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির আলোচনা সভা ও দোয়া

দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির উদ্যোগে স্থানীয় জিনজিরা কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় জিনজিরা কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি এডভোকেট নিপুন রায় চৌধুরী । অনুষ্ঠান পরিচালনা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ আলী বাবু । সভায় বক্তব্য রাখেন  বিএনপি নেতা  নাজিম উদ্দিন মাস্টার, ওমর শাহ নেওয়াজ , মোহাম্মদ আলী , মোহাম্মদ সাজ্জাদ  সহ দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিএনপি, যুবদল, মহিলা দল, কৃষক দল, ছাত্রদল এর  বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা আলোচনায় অংশগ্রহণ করেন ।  বক্তারা আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে গণতন্ত্র প্রতিষ্ঠা সহ বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি কামনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এছাড়া বক্তারা  দক্ষিণ কেরানীগঞ্জ সহ সারা বাংলাদেশের  বিএনপির রাজবন্দীদের অবিলম্বে মুক্তি দাবি করেন। তারা আরো বলেন, বিএনপি নেতাকর্মীদের অত্যাচার নিপীড়ন করে ধ্বংস করা যাবে না । সরকার দেশকে সংঘাতের দিকে নিয়ে গেছে। মানুষের ভোটাধিকার প্রয়োগের কোন ক্ষমতা রাখছে না । এবারের উপজেলা নির্বাচনে শুধু নিজেরাই নির্বাচন করেছ। তারপরও নির্বাচন কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল না। বিএনপি কখনো পাতানো নির্বাচনে অংশগ্রহণ করে না। জনগণের রায় প্রতিফলিত করার জন্য জনগণকে সাথে নিয়ে বিএনপি আন্দোলন সংগ্রাম করছে। গণতন্ত্র রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে তার কর্মীরা রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত করবে।
অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
জনপ্রিয়

কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে রাষ্ট্রীয় শোক উপেক্ষার অভিযোগ, অধ্যক্ষের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির আলোচনা সভা ও দোয়া

প্রকাশের সময় : ০১:১৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪