বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা

বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মো রফিকুল ইসলাম

রাজবাড়ী বালিয়াকান্দিতে উপজেলা কৃষি কর্মকর্তা মো রফিকুল ইসলাম  ফরিদপুর অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা কৃষি অফিসার হিসাবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।
২০২৩-২০২৪ অর্থবছরে দাপ্তরিক কাজে পেশাগত দক্ষতাসহ শুদ্ধাচার চর্চাবিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতিস্বরূপ অতিরিক্ত পরিচালক কৃষি অধিদপ্তর ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর আঞ্চলিক কার্যালয় সূত্রে জানাযায়,  উপপরিচালক ১, উপজেলা কৃষি কর্মকর্তা ১ উপসহকারী কৃষি কর্মকর্তা ২ প্রধান সহকারী ১,পরিচ্ছন্নতা কর্মী১ নিরাপত্তা কর্মী ১ সহ মোট ৭জনকে এ শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।
শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০২১’ অনুযায়ী ১১টি ক্ষেত্র ও ১৯টি সূচক বিবেচনায় প্রথম স্থান অধিকার করায় শুদ্ধাচার পুরস্কার ২০২৪ লাভ করেন।
শুদ্ধাচার পুরস্কারে মনোনীত হওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা মো রফিকুল ইসলাম উচ্ছ্বাস প্রকাশ করে  বলেন এ পুরস্কার আমাকে আমার কাজের প্রতি আরও বেশি উৎসাহী করে তুলবে। আমাকে এ পুরস্কারের জন্য মনোনীত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা

প্রকাশের সময় : ০৫:৩৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪