
বলিউডের তারকা অভিনেতা সালমান খান। দেশজুড়ে তার ভক্ত-অনুরাগীর অভাব নেই। তাইতো সালমানের সিনেমা মুক্তি পেলেই হলে ঝাঁপিয়ে পরেন এসব ভক্তরা। এমনকি সালমানকে এক ঝলক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেও দেখা যায় তাদের। শুধু তাই নয়, কখনএ কখনও এই সব ভক্তরা করেন ফেলেন অদ্ভুত সব কাণ্ড।
সম্প্রতি এমন এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন সালমানের এক নারী ভক্ত। জানা গেছে, সালমানকে বিয়ে করতে তার পানাভেল খামারবাড়িতে হাজির হন এক অচেনা যুবতী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যুবতী সালমানকে বিয়ে করতে নাছোড়বান্দা। তাকে বিয়ে না করে তিনি কিছুতেই পানাভেল ছেড়ে যাবেন না। স্থানীয়রাই পরে অচেনা ওই যুবতীকে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায় পানাভেল তালুকা থানায়। সেখান থেকে ওই যুবতীকে স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেয় তারা।
এদিকে, রোববার (২ জুন) সালমান তার খামারবাড়িতে ছিলেন না। ফলে, ঘটনা বড় আকার ধারণ করার আগেই তাতে হস্তক্ষেপ করেন স্থানীয়রা। তাদের কাছে ওই যুবতী দাবি করেন, তিনি সালমান খানের অন্ধ ভক্ত। অনেক দিনের স্বপ্ন, তাকে বিয়ে করবেন। এমনকি তিনি সালমানের ‘বিং সালমান’ গ্রুপের সমর্থক। তবে সালমানে মুম্বাই বাড়িতে হামলার পর থেকে এই অভিনেতার নিরাপত্তা নিয়ে বাড়তি সর্তক ভারতের আইন-শৃঙ্খলা বাহিনী।
সদ্য জানা গেছে, বলিউড ভাইজান সালমান খানকে হত্যার জন্য পাকিস্তান থেকে শক্তিশালী আগ্নেয়াস্ত্র এনেছিল লরেন্স বিষ্ণোর দল। সেই পরিকল্পনা সদ্য ফাঁস করেছে মুম্বাই পুলিশ। নতাই অনেকেই ধারণা করছেন, এক অচেনা যুবতির পানভেলে যাওয়া সালমানকে খুনের নতুন কোনও টোপ নয়ত?
প্রসঙ্গত, কৃষ্ণসার হরিণ হত্যার পরই লরেন্স বিষ্ণোর নিশানায় সালমান। এখন পর্যন্ত তাকে একের পর এক খুনের চেষ্টা ব্যর্থ হয়েছে। সম্প্রতি, মুম্বাই পুলিশ জানিয়েছে, পানাভেল খামারবাড়িতেই তাকে হত্যার নতুন ছক কষেছিলেন ওই গ্যাং।
বিনোদন ডেস্ক 






































