বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বকশীগঞ্জে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ  উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। এ সেবা ৮ই জুন থেকে ১৪ ই জুন পর্যন্ত  কার্যক্রম চলবে।
শনিবার সকালে ভূমি অফিস চত্বর এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা ভূমি অফিস। ভূমি সেবা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে  ।
আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনার  সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে   প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন , বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খাঁন, উপজেলা পিআইও অফিসার মজনুর রহমান, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক, বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল হামিদ, স্থানীয় সাংবাদিকসহ  উপজেলায় কর্মরত অন্যান্য ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ভূমি সেবা গ্রহণকারি নারী-পুরুষ ও উদ্যোক্তা কর্মীগণ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হোসনা জানান, “বিশ্ব মঞ্চে জয় হয়েছে ভূমি উন্নয়ন কর”। ই-সেবায় ভূমি উন্নয়ন কর আদায়, অনলাইন ই-নামজারির আবেদন গ্রহণ, কৃষি খাস জমি বন্দোবস্তের আবেদন গ্রহণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য ভূমি মালিকের নাগরিক নিবন্ধন, ভিপি লীজ নবায়ন ও লীজ মানি গ্রহণ, ডিসিআর প্রদান, মিস কেসের আবেদন গ্রহণ, ভূমি বিষয়ক পরামর্শ প্রদান করা সহজ করা যাচ্ছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত  তাঁর বক্তব্যে বলেন, স্মাট ভূমি সেবায় ভূমির মালিকগণ সহজে ভূমিসেবা পাচ্ছেন। এতে ভূমির প্রকৃত মালিক নির্ধারণ সহজ হবে।ভূমি সেবা পেতে সরাসরি অফিসে যোগাযোগ করে সেবা নিশ্চিতকরণে ভূমির মালিকগণের প্রতি আহবান জানান। এতে দালালের খপ্পরে না পড়তে সরাসরি অফিসে এসে ভূমি সেবার পরামর্শ দেন তিনি।
জনপ্রিয়

ইতালি উপকূলে ভেসে আসছে অভিবাসনপ্রত্যাশীদের মৃতদেহ

বকশীগঞ্জে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

প্রকাশের সময় : ০২:১৬:১০ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪