শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

নেত্রকোণার বারহাট্টায় শ্বশুড় বাড়ি থেকে সাগর মিয়া (২৫) নামের এক রাজমিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে উপজেলার সাহতা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত আলতু মিয়ার বসত বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। তিনি বারহাট্টা সদর ইউনিয়নের আন্দাদিয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাগর মিয়া তার শ্বশুড় বাড়িতে সোমবার বেড়াতে যান। সেখানে রাতের খাবার খেয়ে স্ত্রী ও সন্তানকে সাথে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরে একপর্যায়ে তার স্ত্রী তাকে গলায় ওড়না দিয়ে ঘরের আঁড়ার সঙ্গে ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করে বলেন, সাগর মিয়ার মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয়

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৯:২৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪