মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শঙ্কামুক্ত সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন, বাসায় যেতে পারবেন আজ

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। তিনি বৃহস্পতিবার (১৩ জুন) হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন এবং বাসায় ফিরতে পারবেন।

ড. মোমেন মঙ্গলবার (১২ জুন) দুপুর ২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট থেকে হেলিকপ্টারে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে দুপুরে সিলেট নগরীর চামেলিবাগে টিলা ধসে তিনজন নিহতের পরিবারকে সমবেদনা জানাতে সিলেট যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে দুপুর ২টার দিকে সিলেট সদর উপজেলা পরিষদে একটি অনুষ্ঠানে অংশ নেয়ার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাৎক্ষণিক তাকে সিলেট সিএমএইচে ভর্তি করা হয়। পরে বিকেলে তাকে হেলিকপ্টার করে ঢাকায় নেয়া হয়।

ড. এ কে আব্দুল মোমেনের একান্ত সহকারী জুয়েল বৃহস্পতিবার সকালে সময় সংবাদকে জানান, বর্তমানে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন সাবেক পররাষ্ট্রমন্ত্রী শারীরিক অবস্থা অনেকটাই ভালো। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি সম্পূর্ণ শঙ্কামুক্ত। বৃহস্পতিবার দুপুরে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন।

এ দিকে, ঢাকার সিএমএইচএ তাকে দেখতে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীসহ সিলেটের সংসদ সদস্যরা। তাদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন।

ড. এ কে আব্দুল মোমেন ২০১৮ সালের নির্বাচনে সিলেট-১ আসন থেকে বিজয়ী হওয়ার পর তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়। ২০২৪ সালের নির্বাচনে বিজয়ী হন তিনি।
জনপ্রিয়

কনেকটিকাটে বিশ্ব ভালোবাসা দিবস ও ফাগুন উদযাপন

শঙ্কামুক্ত সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন, বাসায় যেতে পারবেন আজ

প্রকাশের সময় : ১২:১৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪