শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 

ন্যায্য মূল্যে পণ্য ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম’র ও নেতৃত্বে সদর মডেল থানার পুলিশ’র সহযোগিতায় বুধবার (১২ জুন) মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার, কুসুমবাগসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও ফার্মেসীতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ভোক্তা কার্যালয় থেকে গণমাধ্যমে দেয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
কার্যালয়টি জানায়, অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রি করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পশ্চিমবাজারে অবস্থিত মোস্তফা বিজনেজ স্টোরকে ২ হাজার টাকা, হবিগঞ্জ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, স্বরণিকা ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৩ প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনপ্রিয়

সৌদি আরব লাখ লাখ উটকে কেন পাসপোর্ট দিচ্ছে

মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 

প্রকাশের সময় : ০৮:৪২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪