বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন স্থায়ী কমিটির সদস্যরা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে পবিত্র ঈদুল আজহায় শুভেচ্ছা বিনিময় করবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। আগামী সোমবার (১৭ জুন) রাত সাড়ে ৮ টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাস ভবন ফিরোজায় এ শুভেচ্ছা বিনিময় করবেন তারা।

আজ শুক্রবার দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন। সেখানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। তিনি ঈদের পরদিন ঢাকায় আসবেন।

বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অসুস্থ। তিনি বাসায় চিকিৎসাধীন রয়েছেন। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঈদের দিন নিজ এলাকায় যাবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী আমেরিকায় আছেন। স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দেশের বাইরে আছেন।

জনপ্রিয়

দুই সচিবের দফতর বদল

খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন স্থায়ী কমিটির সদস্যরা

প্রকাশের সময় : ০৯:২৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪