মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের ফেরাতে সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই -মির্জা ফখরুল

ছবি-সংগৃহীত

রোহিঙ্গা সমস্যার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশ। অথচ তাদের নিজ দেশে ফেরাতে তাবেদার ডামি আওয়ামী সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষ্যে দেয়া বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি। আজ বৃহস্পতিবার (২০ জুন) পালিত হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস।

বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমান সময়ে বিশ্বব্যাপী শরণার্থীর সংখ্যা ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পাচ্ছে, যা খুবই আতঙ্কজনক। শরণার্থীরাও বিভিন্ন দেশে ক্ষুধা ও বেকারত্বের তাড়নায় অপরাধের সাথে জড়িত হওয়ার কারণে স্থানীয় সংস্কৃতির জন্য হুমকি হয়ে পড়ায় নতুন নতুন সংকটের সৃষ্টি হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের জনগণ রোহিঙ্গাদের নানা ধরনের দুর্যোগ যেমন ক্ষুধা, আবাস, বিভিন্ন রোগের প্রাদূর্ভাব ইত্যাদি মোকাবেলায় অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। বিশ্ব শরণার্থী দিবসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাসহ বিশ্বের সকল শরণার্থীদের নাগরিক হিসেবে মর্যাদা দিয়ে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান তিনি।

জনপ্রিয়

কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে রাষ্ট্রীয় শোক উপেক্ষার অভিযোগ, অধ্যক্ষের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক

রোহিঙ্গাদের ফেরাতে সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই -মির্জা ফখরুল

প্রকাশের সময় : ১২:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪