মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, রয়েছে নানা কর্মসূচী

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রবিবার (২৩ জুন)। সংগঠনের এই হীরকজয়ন্তী উদযাপনে ১০ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ধারাবাহিকভাবে এসব কর্মসূচি পালন করা হচ্ছে।

গত শুক্রবার রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে হীরকজয়ন্তীর এই কর্মসূচি শুরু হয়েছে। আজ ২৩ জুন অনুষ্ঠিত হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান। শুধু রাজধানী নয়, সারা দেশেই আওয়ামী লীগ বর্ণাঢ্যভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে।

এদিকে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তার সরকার ২০৩০ সালের মধ্যে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ অর্জন, ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ এবং ২১০০ সালের মধ্যে ‘ডেল্টা পরিকল্পনা’ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি দলের সকল নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক ছিলেন। তাকে তার অনুপস্থিতিতেই যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। কেন্দ্রীয়ভাবে এ দলের নাম ‘নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ রাখা হলেও পরবর্তী সময়ে অধিকতর অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের প্রতিফলন ঘটানোর উদ্দেশে এর নাম ‘আওয়ামী লীগ’ করা হয়।

আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ জুন ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ইতোমধ্যে ১০ দফা কর্মসূচি ঘোষণা করেছে এবং ধারাবাহিকভাবে এসব কর্মসূচি পালন করা হচ্ছে।

আজ রবিবার আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে-সূর্যোদয়ের ক্ষণে কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৭টায় ধানমন্ডি বত্রিশ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন সভাপতিমন্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি, সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান এমপি, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এমপি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেগম শামসুন্নাহার এমপি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টা ১৫ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন হবে। এরপর দুপুর ২ টা ৩০ মিনিটে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও উপযোগী কর্মসূচির মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা/মহানগর, উপজেলা/থানা, পৌর/ইউনিয়ন ও ওয়ার্ড শাখাসহ সকল স্তরের নেতা-কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয়

দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, রয়েছে নানা কর্মসূচী

প্রকাশের সময় : ১১:১৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪