মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাঠে বসে আর্জেন্টিনার খেলা দেখলেন মেহজাবীন

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে এবার দেখা গেল আর্জেন্টিনার জার্সিতে। মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে সরাসরি গ্যালারিতে বসে  এ অভিনেত্রী উপভোগ করেছেন চিলির বিপক্ষে মেসিদের জয়।  আর দলটির প্রতি ভালো লাগা থেকেই এবার যুক্তরাষ্ট্র বসে খেলা দেখলেন তিনি।

বুধবার (২৬ জুন) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে দুটি পোস্ট করেন। প্রথম পোস্টে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আজ কে জয়লাভ করতে পারে?

এছাড়া দ্বিতীয় পোস্টে কোপা আমেরিকা ২০২৪ ফটো ডাম্প নামে কয়েকটি ছবি জুড়ে দেন। এ সময় তাকে আর্জেন্টিনার জার্সি, চোখে কালো চশমা ও হাতে ঘড়ি পরা অবস্থায় দেখা গেছে।

প্রসঙ্গত, কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলিকে ১-০ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। ম্যাচে ৮৮ মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে জয় পায় দলটি। আর এই জয়ের মাধ্যমে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো লিওনেল স্ক্যালোনির শিষ্যদের।

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

মাঠে বসে আর্জেন্টিনার খেলা দেখলেন মেহজাবীন

প্রকাশের সময় : ০৪:০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪