বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৩৭ হাজার হাজী

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৩৬ হাজার ৭৪৭ হাজী। আজ সোমবার (০১ জুলাই) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ৯৪টি ফ্লাইটে এসব হাজী বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩২টি ফ্লাইটে ১৩ হাজার ৪৩ জন, সৌদি এয়ারলাইনসের ২০টি ফ্লাইটে ১৪ হাজার ৩৭১ এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইটে ৯ হাজার ৩৩৩ হাজি দেশে ফিরেছেন।

হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন।

এদিকে, আগামী বছর (২০২৫) বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব।

বিষয়টি নিশ্চিত করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানান, নির্ধারিত সংখ্যার মধ্যে কতজন সরকারি ব্যবস্থাপনায় আর কতজন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন তা বাংলাদেশ সরকার পরে নির্ধারণ করে দেবে।

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৩৭ হাজার হাজী

প্রকাশের সময় : ১২:১৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪