শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিকেলে বাসায় ফিরছেন খালেদা জিয়া

ছবি: সংগৃহীত

হাসপাতাল থেকে ৯ দিন পর বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার বিকেলে তিনি বাসায় ফিরবেন বলে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে রবিবার (২৩ জুন) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর হৃদ্‌যন্ত্রে পেসমেকার বসানো হয়। এরপর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। এ নিয়ে শঙ্কামুক্ত হওয়ায় তিনি বাড়িতে ফিরছেন।

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) হৃদ্‌রোগের সমস্যা আগে থেকেই ছিল। হার্টে ব্লক ছিল, একটা টেন্টও লাগানো ছিল। সবকিছু পর্যালোচনা করে এখন মেডিকেলে বোর্ড ম্যাডামের হার্টে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। উনাকে বিশেষায়িত কক্ষে নেওয়া হয়েছে।

হঠাৎ অসুস্থতা বেড়ে গেলে ২১ জুন (শুক্রবার) গভীর রাতে বিএনপি চেয়ারপারসনকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়া চিকিৎসাধীন ছিলেন। ওই মেডিকেল বোর্ডের সদস্যরা শনি ও রোববার কয়েক দফা বৈঠকে বসে পেসমেকার বসানোর সিদ্ধান্ত দেন।

জনপ্রিয়

বেনাপোলে ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিকেলে বাসায় ফিরছেন খালেদা জিয়া

প্রকাশের সময় : ০২:৪৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪