শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালকের মৃত্যু

প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান উল্টে খাদে পড়ে মেহেদী হাসান (৩০) নামে এক চালক নিহত হয়েছে। বুধবার (৩ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম লোকমান হোসাইন এ তথ্য নিশ্চত করেছেন।

নিহত কাভার্ডভ্যান চালক নড়াইলের লোহাগড়া থানার শুলটিয়া গ্রামের পশ্চিম পাড়ার ইলিয়াছ শেখের ছেলে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মেহেদী হাসান সুজন জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় মহাসড়কের নোয়াবাজার এলাকায় ঢাকামুখী দ্রুতগামী কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে কাভার্ডভ্যানটি ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে চালক মো. মেহেদী হাসান নিহত হন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মিয়াবাজার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. ফারুক বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয়

কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল 

নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালকের মৃত্যু

প্রকাশের সময় : ১২:১৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪