শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরোধী দলের নেতাকর্মীদের রক্ত দেখতে প্রধানমন্ত্রী ভালোবাসেন :রিজভী

ধানমন্ত্রীর নির্দেশে নাটোরের জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর উপর রক্তাক্ত হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের রক্ত দেখতে প্রধানমন্ত্রী ভালোবাসেন। তাই তার নির্দেশে এমপি শিমুল ও তার বাহিনী এ ন্যক্কারজনক হামলা করেছে।

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বাচ্চুকে দেখতে গিয়ে আজ বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

আহত বাচ্চুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আহত বাচ্চু নাটোর জেলা বিএনপির প্রধান নেতা। তার ওপর যে বর্বর হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। প্রতিটি হামলার বিচার একদিন হবে।

বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্রঘোষিত নাটোর জেলা বিএনপির সমাবেশে আওয়ামী সন্ত্রাসীদের বর্বর হামলায় গুরুতর জখম নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীতে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

তাকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, যুবদল নেতা মেহবুব মাসুম শান্ত, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়াল, বিএনপিনেতা জাকির হোসেনসহ নেতৃবৃন্দ।

জনপ্রিয়

বেনাপোলে ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিরোধী দলের নেতাকর্মীদের রক্ত দেখতে প্রধানমন্ত্রী ভালোবাসেন :রিজভী

প্রকাশের সময় : ০২:৫৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪