শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় আড়াই কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী ঠাকুরপুর গ্রামে অভিযান চালিয়ে ৮টি স্বর্ণেরবার ও একটি লাল রঙের ইমা মোটরসাইকেলসহ আকরাম হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

বুধবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার সময় স্বর্ণেরবার ও মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। আটক যুবক ঠাকুরপুর গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এদিন বেলা ৩টার পর এক মেইল বার্তায় সাংবাদিকদের জানান, ঠাকুরপুর গ্রাম ব্যবহার করে এখান থেকে ভারতে অবৈধ স্বর্ণ পাচার হবে এমন খবর পেয়ে তারই নির্দেশনায় ঠাকুরপুর বিওপি কমান্ডার সুবেদার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সীমান্তের প্রধান খুঁটি ৯০ হতে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি বাগানের পাশে বটতলায় অবস্থান নেন। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামতে বলে। এরপর সে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কোমরের লুঙ্গির ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো ৪টি প্যাকেট আছে বলে সে স্বীকার করে। ওই প্যাকেটির ভেতর থেতে ২.৩৩৫ কেজি ওজনের ৮টি অবৈধ স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।

এ ব্যাপারে সুবেদার মো. সাইফুল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করে আটক চোরাকারবারীকে থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ করা অবৈধ স্বর্ণের বারগুলো পরীক্ষার পর  চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার হবে বলে জানান তিনি।

জনপ্রিয়

যশোরে খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গায় আড়াই কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

প্রকাশের সময় : ০৮:৪৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪