মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আরবি শিক্ষকের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি

পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আরবি শিক্ষকের বিরুদ্ধে। বুধবার (১০ জুলাই) আসরের নামাজের পর কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের পাটোয়ার গ্রামের উত্তর পাড়া জামে মসজিদে এ ধর্ষণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, অভিযুক্তকারী একই ইউপির হিয়াজোড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করে। গত চারদিন আগে পাটোয়ার উত্তর পাড়া জামে মসজিদে উক্তিয়া নামাজের জন্য ইমামতির দায়িত্ব নেন। সেই সঙ্গে পাটোয়ার ফাজিল ডিগ্রী মাদ্রাসার সপ্তম শ্রেণিতে ভর্তি হন। সেই সুবাদে পাটোয়ার উত্তর পাড়ার কৃষক তার পাঁচ বছরের কন্যা শিশুকে আরবি পড়ানোর জন্য ওই কিশোরের কাছে পাঠান। সে বুধবার বিকেলে আসরের নামাজ শেষে ওই শিশুকে ধর্ষণ করে। পরে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তারগণ প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকেও ওই শিশুকে ঢাকা পাঠানো হয়।

হেসাখাল ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য কাজিম উদ্দিন বলেন, ঘটনার পরপরই পুলিশ ওই কিশোরকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন আছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্তকারীকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

জনপ্রিয়

কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে রাষ্ট্রীয় শোক উপেক্ষার অভিযোগ, অধ্যক্ষের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক

আরবি শিক্ষকের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রকাশের সময় : ০৯:৫০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪