রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ১

প্রতীকী ছবি

ঘরে ঢুকে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে (৪০) আটক করেছে পুলিশ। শনিবার (১৩ জুলাই) রাতে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবই গ্রাম থেকে তাকে আটক করা হয়। এর আগে, গত বুধবার একই গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। পরে সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

আটক উজ্জ্বল মিয়া উপজেলার পাবই গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। ভুক্তভোগী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরে ওই ছাত্রী। এ সময় তার মা অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন। খাবার খাওয়ার সময় প্রতিবেশী উজ্জ্বল মিয়া পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে। ঘরে ঢুকেই দরজা লাগিয়ে দেয় উজ্জ্বল। এ সময় ওই ছাত্রী চিৎকার করতে থাকলে তার মুখ চেপে ধরে ধর্ষণ করে উজ্জ্বল। পরে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় উজ্জ্বল। ওই ছাত্রীর দাদি উজ্জ্বলকে ঘর থেকে বের হয়ে দৌড়ে যেতে দেখে জিজ্ঞেস করলে সে কোনো কথা না বলে পালিয়ে যায়। পরে এ ঘটনায় শনিবার দুপুরে ওই ছাত্রীর মা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে সন্ধ্যায় আসামিকে আটক করে পুলিশ।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে আটক করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হবে। পাশাপাশি ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দির জন্য নেত্রকোণা পাঠানো হবে।

জনপ্রিয়

ট্রাম্পের আদায় করা শুল্কের ১৩৩ বিলিয়ন ডলার এখন কারা পাবেন?

ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ১

প্রকাশের সময় : ১০:২০:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪