বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বন্যার পানিতে গোসলে নেমে ৪ জনের মৃত্যু

ছবি-সংগৃহীত

জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে গোসল করতে নেমে ৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (১৪ জুলাই) বিকেল ৫টায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দক্ষিণ বালুচর এলাকার দিশা আক্তার (১৭), সাদিয়া (১০), খাদিজা (১০) ও রোকশানা (২৫)।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে দক্ষিণ বালুচর এলাকার পাশাপাশি বাড়ির তিন শিশু, এক কিশোরী ও এক গৃহবধূ ফসলি জমিতে বন্যার পানিতে গোসল করতে যান। গোসল করার একপর্যায়ে হঠাৎ করেই চারজন পানিতে তলিয়ে যেতে থাকেন। এ সময় দূরে থাকা এক কিশোরী তাদের তলিয়ে যাওয়া দেখে দৌড়ে বাড়িতে এসে খবর দেন। খবর পেয়ে লোকজন গিয়ে দেখেন মরদেহ পানিতে ভেসে উঠেছে। এ সময় বেঁচে ফেরেন মারিয়া (১২) নামের এক শিশু।

ইউপি সদস্য আজাদ আলী বলেন, দুপুরে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ স্থানীয়দের বরাতে বলেন, এলাকার লোকজন বলছেন, অল্প পানিতেই সবাই গোসল করতে গিয়েছিল। এই পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনাতে সবাই হতবাক। এর মধ্যে আগামী শুক্রবার দিশার বিয়ে হওয়ার কথা ছিল।

জনপ্রিয়

তারেক রহমানের মন্ত্রিসভায় সুপ্রিম কোর্টের ৭ আইনজীবী

বন্যার পানিতে গোসলে নেমে ৪ জনের মৃত্যু

প্রকাশের সময় : ১০:৩৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪