শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জবির ছাত্রকল্যাণ ও পরিবহন পরিচালকসহ একাধিক দপ্তর প্রধানের পদত্যাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রকল্যাণ পরিচালক জিএম আল আমিন ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিকসহ একাধিক দপ্তর প্রধান পদত্যাগ করেছেন। সোমবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ তথ্য জানা যায়।
পদত্যাগকৃতদের মধ্যে অন্যান্যরা হলেন, জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তর পরিচালক সহযোগী অধ্যাপক তানভীর আহসান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. আবুল হোসেন। অন্যদিকে অডিট সেলের উপদেষ্টা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস প্রকল্পের তদারকি কমিটির আহ্বায়ক, ডি নথি বাস্তবায়নের আহ্বায়ক ও বিদ্যমান অগ্রানোগ্রাম সময়োপযোগী করণের লক্ষ্যে সুপারিশ উপকমিটির পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. শওকত জাহাঙ্গীর।
এরআগে রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, রেজিস্ট্রারসহ পুরো প্রক্টরিয়াল বডি পদত্যাগ করে। এরমধ্যে হল প্রভোস্ট সহ দুজন হাউজ টিউটর ও ছিলেন।
জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

জবির ছাত্রকল্যাণ ও পরিবহন পরিচালকসহ একাধিক দপ্তর প্রধানের পদত্যাগ

প্রকাশের সময় : ০৫:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪