শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জবিতে বাতিল হলো ছাত্র-শিক্ষক-কর্মকর্তাদের রাজনীতি 

  • জবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:২৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • ১৫৯
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরণের ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের রাজনীতি বাতিল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে ট্রেজারার, অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানদের সাথে শিক্ষার্থীদের বৈঠকে এ ঘোষণা দেন ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী।
সকাল নয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত চলা এ বৈঠকে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন।
এ সময় শিক্ষার্থীরা তাদের পূর্ব ঘোষিত ১৩ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে ৫ টি দাবি বাস্তবায়নে আগামীকাল বিকাল ৩ টা পর্যন্ত আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। এই পাঁচ দাবির মধ্যে বিশ্বিবদ্যালয়ের মধ্যে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের সব ধরণের রাজনীতি বাতিলে ঘোষণা দেন ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবীর চৌধুরী। এতে সম্মতি জানান বৈঠকে উপস্থিত সকল অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, ও ছাত্রকল্যাণ উপদেষ্টাবৃন্ধ। এছাড়া ২০ সেপ্টেম্বরের মধ্যে জকসু (ছাত্র সংসদ) নির্বাচন আয়োজনের ব্যাপারে একটি কমিটি গঠন করা হবে বলে জানান ট্রেজারার। এরই সাথে আগামী ১৮ আগস্টের মধ্যে ক্লাস শুরুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষকদের নির্দেশনা দেয়া হয়। বাকী ৪ টি দাবি শিক্ষার্থীদের দেয়া নির্দিষ্ট সময়ের মধ্যে মেনে নেওয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে প্রধান সমন্বয়ক নূর নবী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই তারা আমাদের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি ক্যম্পাসে সকল ধরনের রাজনীতি ( শিক্ষক, কর্মকর্তা,ছাত্র) আজ থেকে বাতিল ঘোষণা করেছেন। রাজনীতি করার অধিকার সকলের আছে তবে ক্যম্পাসের গেট থেকে প্রবেশ করা মাত্র তাকে শুধুমাত্র একজন শিক্ষক, কর্মকর্তা ও একজন ছাত্র হিসেবেই প্রবেশ করতে হবে। আমাদের ১৩টি দাবির সবগুলোই মেনে নেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন বৈঠকে থাকা  কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান ও ছাত্রকল্যান উপদেষ্টারা।
জনপ্রিয়

আলোচনায় থেকেও পরাজিত হলেন যে সব প্রার্থীরা

জবিতে বাতিল হলো ছাত্র-শিক্ষক-কর্মকর্তাদের রাজনীতি 

প্রকাশের সময় : ০২:২৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪