শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একটা নিরাপদ সমাজে বাঁচতে চাই

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:১৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
  • ১৪৬

ছবি-সংগৃহীত

ভারতে এক চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও। ১৪ আগস্ট বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন প্রতিবাদী মহিলারা। এই রাত দখলের কর্মসূচিকে সমর্থনও করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনিও প্রতিবাদী হয়েছেন তবে একটু অন্যভাবে।

১৫ আগস্ট ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবসের দিন শাঁখ বাঁচিয়ে আরজি করের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই ভিডিও পোস্ট করে ঋতুপর্ণা লিখেছেন, ‘তিলোত্তমার ন্যায় বিচার চাই! সকল নারী তাদের ও নিরাপত্তার জন্য আমাদের ৭৮তম স্বাধীনতা দিবসে অপরাধী ও ধর্ষকদের শাস্তির দাবি করছি।

তিনি আরও বলেন, এত ত্যাগ ও রক্তপাতের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতা, কিন্তু আমরা কি সত্যিই স্বাধীন? ঈশ্বর, দয়া করে নারীদের ন্যায়বিচার মঞ্জুর করুন। দয়া করে নিরপরাধ নারী ও শিশুদের ধর্ষণ এবং হত্যা বন্ধ করুন। আমরা একটা নিরাপদ সমাজে বাঁচতে চাই! এই যন্ত্রণা আর সহ্য করা যাচ্ছে না।

যে সমস্ত মহিলারা রাত দখল কর্মসূচিতে যোগ দিতে পারেননি, তারা শঙ্খ বাজাতে পারেন, এমন একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে
ছড়িয়ে পড়েছিল। সেই পোস্ট দেখেই শঙ্খ বাজিয়ে আর জি করের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ঋতুপর্ণা।

উল্লেখ্য, গত ৯ আগস্ট ভোরের দিকে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল।

তবে মরদেহ উদ্ধারের পর হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল যে ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন। কর্তৃপক্ষের এই বক্তব্যের পর প্রথমে ফুঁসে ওঠে কলকাতা, পরে গর্জে ওঠে পুরো পশ্চিমবঙ্গ।

জনপ্রিয়

আলোচনায় থেকেও পরাজিত হলেন যে সব প্রার্থীরা

একটা নিরাপদ সমাজে বাঁচতে চাই

প্রকাশের সময় : ০৪:১৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪