মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ছবি-সংগৃহীত

সিলেট মৌলভীবাজারে ট্রেন-ট্রাকের সংঘর্ষে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল শনিবার (১৭ আগস্ট) রাত ২টার সময় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সামনের রেলক্রসিং এ সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেসের সঙ্গে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে৷।

এ সময় রেলক্রসিং এ দায়িত্বরত গেটম্যান সেখানে উপস্থিত ছিলেন না এবং রেলক্রসিংয়ের গেট না ফেলার কারণে দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এদিকে সংঘর্ষের পরপরই সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, উপবন এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর রেল যোগাযোগ বন্ধ আছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে রেললাইন থেকে সরিয়ে তারপর রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে।

দুর্ঘটনার কারণে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর উপবন এক্সপ্রেস সাতগাঁও রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে উড়িয়ে শ্রীলঙ্কা সুপার এইটে

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশের সময় : ১০:৫৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪