মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পরীমণির ছেলেকে গাড়ি উপহার দিলেন শাকিব

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • ২১৩

ছবি-সংগৃহীত

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। সদ্যই তিন বছরে পা রেখেছে তার ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। গত ১০ আগস্ট ছিল নায়িকাপুত্রের জন্মদিন।

বরাবরের মতোই ছেলের জন্মদিনকে ঘিরে আয়োজনে কমতি রাখেননি পরীমণি। ঘরোয়াভাবেই নিজের পছন্দের মানুষদের নিয়ে পূণ্যর জন্মদিন পালন করছেন তিনি। এমনকি ছেলের জন্মদিন উপলক্ষে সুন্দরবন ঘুরতে গিয়েছিলেন এ নায়িকা। বাঘের আঙ্গিকে তৈরি কেকও কেটেছেন ছেলেকে নিয়ে। তবে এই সব উপহারের পাশাপাশি বিশেষ এক উপহার পেয়েছে ‘পরীর ছানা’।

পরীর ছেলের জন্মদিন উপলক্ষে উপহার হিসেবে একটি গাড়ি পাঠিয়েছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক। শনিবার (১৭ আগস্ট) রিমার্ক থেকে পাওয়া পুণ্যর জন্মদিনের বিশেষ উপহারের একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। ১ মিনিট ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শাকিব খানের রিমার্ক-হারল্যান স্টোর থেকে আসা ‘হ্যাপি বার্থ ডে’ লেখা একটি বড় উপহারের বক্স খুলছেন পরীমণি।

সেই বক্সে ছিল একটি লাল রঙের গাড়ি। জন্মদিনের উপহার পাওয়ার আনন্দে এক মুহূর্ত দেরি না করে গাড়িতে বসেই নিজের বাড়িতে ঘুরে বেড়াতে শুরু করেন পূণ্য।

এদিকে, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় পূণ্যর।  কয়েকমাস আগে একটি কন্যা সন্তান দত্তক নেন পরী। নাম রাখা হয়- সাফিরা সুলতানা প্রিয়ম। শরিফুল রাজের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর পরীমণি একাই তার সন্তানদের বড় করছেন।

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

পরীমণির ছেলেকে গাড়ি উপহার দিলেন শাকিব

প্রকাশের সময় : ১০:০০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪