সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও শহরের টাঙ্গন নদীর পানিতে ডুবে শিয়াম(১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে শহরের টাঙ্গন ব্রীজের নিচে নদীতে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিয়াম শহরের পশ্চিম মুন্সিপাড়া মহল্লার সুমন ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।
নিহত শিশু শিয়ামের পরিবারের বরাত দিয়ে থানা সূত্রে জানা যায়, আজ ‍দুপুরে তার সমবয়সী কয়েকজন একসঙ্গে টাঙ্গন নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর সিয়াম ডুবে যায়। আশপাশের লোকজন তা দেখে ছুটে এসে নদীতে তাকে খুঁজতে শুরু করেন।
এসময় অন্যান্যরা চিৎকার করলে স্থানীয় লোকজন এবং খবর পেয়ে ফায়ার সাভির্সের কর্মীরা নদীর পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। প্রায় এক ঘন্টা পর শিশুটিকে পানির তল থেকে তুলে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

ঠাকুরগাঁওয়ে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৯:১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪