রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বার্নিকাটের গাড়িতে হামলা, সাবেক এমপি সাদেক গ্রেপ্তার

ছবি-সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলার ঘটনায় করা মামলার অন্যতম আসামি ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৪ আগস্ট রাতে রাজধানীর মোহাম্মদপুরে মার্শা বার্ণিকাটের গাড়িতে হামলার ঘটনা ঘটে। সেদিন বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজে গিয়েছিলেন মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে গাড়িতে ওঠার সময় তার গাড়িবহর লক্ষ্য করে হামলা করা হয়। পরে এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার আসামি সাদেক খান।

জনপ্রিয়

ট্রাম্পের আদায় করা শুল্কের ১৩৩ বিলিয়ন ডলার এখন কারা পাবেন?

বার্নিকাটের গাড়িতে হামলা, সাবেক এমপি সাদেক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:৪৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪