সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নেশাজাতীয় ইনজেকশনসহ ২ নারী মাদক কারবারি আটক

আটক দুই নারী মাদক কারবারি।

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থেকে ৯৯০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১২।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (অপস্ অফিসার) মো. উসমান গণি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান।

গতকাল রাত পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা বাজার এলাকায় রংপুর-ঢাকাগামী মহাসড়কের উপরে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‍্যাব-১২। অভিযানে ৯৯০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ নারী মাদক কারবারীকে আটক করে র‍্যাব সদস্যরা।

এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ আটশো টাকা জব্দ করা হয়।

আটককৃত আসামিরা হলেন- দিনাজপুর জেলার হাকিমপুর থানার নন্দীপুর গ্রামের মো. মোতালেব হোসেনের স্ত্রী মোছা. তানজিলা (৩৯) ও ফকিরপাড়া ধরেন্দা এলাকার মো. হানিফের স্ত্রী মোছা. গুলশান আরা (৪২)।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটককৃত আসামিদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

নেশাজাতীয় ইনজেকশনসহ ২ নারী মাদক কারবারি আটক

প্রকাশের সময় : ০৩:৫৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪