রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

প্রতীকী ছবি

সুনামগঞ্জের দিরাইয়ে সরকারি খাস জায়গা দখল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় পারুল মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় মীর্জাপুর ও রফিনগর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় বাংলাবাজারের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাংচুর ও দোকানপাট লুটপাট করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহত ব্যক্তি ওই গ্রামের বাসিন্দা।

দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, রফিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজোয়ান আহমদ ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। সরকারি খাস জায়গা নিয়েও দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে বৃহষ্পতিবার সকালে রফিনগর ও মির্জাপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে রফিনগর গ্রামের কৃষক পারুল মিয়া ঘটনাস্থলেই মারা যায়।

আহতদের দিরাই ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

জনপ্রিয়

আমি পদত্যাগ করিনি

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

প্রকাশের সময় : ০২:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪