শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে ইসলামী  আন্দোলন বাংলাদেশের গণ-সমাবেশ অনুষ্ঠিত 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ বালিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে বালিয়াকান্দি কেন্দ্রীয়  ঈদগাহ ময়দানে এ গন সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইসলামী আন্দোলন বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মুফতি রইচউদ্দীন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ বলেন, গত ৫ আগষ্ট  শৈরাচার আ.লীগ বিদায় নিয়েছে, শুধু এই ৫ আগষ্টের এক মাস আগে থেকে নয় গত ১৫ বছর ধরে মানুষ দিনের পর দিন জুলুম অত্যাচার সহ্য করে যার যার স্থান থেকে প্রতিরোধ গড়ে তুলেছে যার ফলে এইজুলুম বাজ সরকার পালাতে বাধ্য হয়েছে। আজকে শৈরাচার সৃষ্টির মুল কারন এই সংবিধান। আজকে বাংলাদেশ সবাই একমত হয়েছে এই সংবিধানকে পরিবর্তন করতে হবে, আমাদের এই সংগঠন ১৯৮৭ সাল থেকে এই কথা বলে আসছে, আজকে মানুষ বুজতে পারছে এই সংবিধান শৈরাচাররা তৈরি করেছে।
এই সংবিধান সকল ক্ষমতা প্রধান মন্ত্রীর হাতে দিয়েছে, তিনি দলীয় প্রধান হন, সংসদের প্রধান হন, তিনি রাষ্ট্রের প্রধান হন, সাংবিধানিক ভাবেই এক একজন শৈরাচারে পরিনত হন।
আমরা রাষ্ট্রপতি ও প্রধানন্ত্রীর ক্ষমতার মাঝে ভারসাম্য থাকবে যিনি দলের প্রধান হবেন তিনি রাষ্ট্রের প্রধান হবেন না এবং দুইবারের বেশি  প্রধান হবেন মন্ত্রী হবে না সাংবিধানিক এই পরিবর্তন আমরা চাই। তিনি আরো বলেন আগামী নির্বাচনে আমরা সরকার গঠন করতে পারলে প্রত্যেক নাগরিকের সকল সাংবিধানিক  অধিকার নিশ্চিত করা হবে।
এসময় অন্যানের মাঝে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুফতি শামসুল হুদা, সহ সভাপতি মাওলানা আশরাফ হুসাইন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ সাব্বির হুসাইন,সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি হাফেজ মুস্তাফিজুর রহমান সেলিম প্রমুখ।
জনপ্রিয়

নির্বাচিত এমপিদের শপথ পড়াবেন ড.সৈয়দ রেফাত আহমেদ

বালিয়াকান্দিতে ইসলামী  আন্দোলন বাংলাদেশের গণ-সমাবেশ অনুষ্ঠিত 

প্রকাশের সময় : ০৮:০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪