বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

থানাকে জনবান্ধব করা হবে: ওসি মনিরুজ্জামান

ওসি মনিরুজ্জামান খান

রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় নবাগত অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে মো মনিরুজ্জামান খান,  গত রবিবার  (১৫ সেপ্টেম্বর) বিকালে যোগদান করেছেন ।
মঙ্গলবার সকালে সদ্য যোগদানকৃত ওসি মো. মনিরুজ্জামান খান  বালিয়াকান্দিতে কর্মরত সাংবাদিকদের সাথে আলাপকালে  বলেন, গত রবিবারে আমি বালিয়াকান্দি থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছি। এই থানায় সেবা নিতে আসা কোন মানুষ যেন হয়রানি স্বীকার না হয় এবং থানাকে জনবান্ধব করার লক্ষ্যে  আমরা নিরলসভাবে কাজ করে যাবে।
থানায় সেবা নিতে কোনো মাধ্যম প্রয়োজন হবে না। সর্বস্তরের মানুষ তাদের সমস্যা নিয়ে সরাসরি ওসির সাথে যোগযোগ করার সুযোগ পাবে।
তিনি আরো বলেন, থানা এলাকায় বিশেষ করে বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং রোধে জিরো টলারেন্স ঘোষণা করা হবে। মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই। থানা এলাকার অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সাংবাদিকসহ সকলস্তরের মানুষের সহযোগিতা কামনা করি।
উল্লেখ্য, বালিয়াকান্দিতে যোগদানের পূর্বে মো মনিরুজ্জামান খান রাজবাড়ী জেলা পুলিশের  গোয়েন্দা শাখা (ডিবির) ওসি হিসেবে সাহসীকতার সহিত কাজ করে সুনাম অর্জন করেছেন। তিনি  ২০০৫  সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং  ২০১৫ সালে পুলিশের ইন্সপেক্টর হিসেবে পদন্নোতি পান।
জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

থানাকে জনবান্ধব করা হবে: ওসি মনিরুজ্জামান

প্রকাশের সময় : ০১:৩০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪