রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যরাতে নির্মাতা রিংকু আটক

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৫৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৮৫

ছবি-সংগৃহীত

দেশের জনপ্রিয় নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান থানা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় তাকে। গণমাধ্যমকে রিংকুকে আটক করার খবরটি নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি তৌহিদ আলম।

দীর্ঘদিন ধরেই নিয়মিত নাটক নির্মাণ করছেন রিংকু। তার নির্মিত কাজগুলো সমসাময়িক সামাজিক বাস্তবতার প্রতিফলন এবং নতুন ধাঁচের হওয়ায় তরুণদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় তিনি। নির্মাতার গল্প বলার ধরন এবং বিষয়বস্তু দর্শকদের দারুণ আকৃষ্ট করে দর্শকদের।

এদিকে রিংকু আটকের খবর শুনে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ফেসবুকে পোস্টে অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘আমি বিশ্বাস করি এবং আমি জানি, নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনও কারোর ক্ষতির কারণ হতে পারে না। নির্মাতা রিংকুকে যারা চিনেন বা জানেন তারাও তা ভালো করেই জানার কথা।

তাকে কী কারণে মধ্যরাতে আটক করা হয়েছে তা এখনও জানা যায়নি। যদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সে আটক হয়ে থাকে, তাহলে এই পরিবর্তিত সময়ে সকলের উচিত যার যার অবস্থান থেকে এমন পদক্ষেপের প্রতিবাদ করা। দ্রুত নির্মাতা রিংকুকে মুক্তি দেওয়া হোক।

প্রসঙ্গত, ক্যারিয়ারে এখন পর্যন্ত রঙিন আশা, পুতুলের সংসার, ইতিবৃত্ত, নরসুন্দরী, কবর, বন্ধন, ব্লগার মিতু, জাল, কাটুস, অতিরিক্ত, নোঙ্গর, রিকশা গার্লসহ প্রায় দেড় শতাধিক নাটক নির্মাণ করেছেন রিংকু।

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

মধ্যরাতে নির্মাতা রিংকু আটক

প্রকাশের সময় : ১১:৫৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪