
বিদেশি আগ্নেয়াস্ত্রসহ পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ শিকদারকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার সোহাগ একাধিক মামলার আসামি ছিলেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৮।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
তিনি জানান, একাধিক মামলার আসামি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ শিকদারকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পিরোজপুর প্রতিনিধি 







































