বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অস্ত্রসহ সাবেক ছাত্রলীগ নেতা সিকদার গ্রেপ্তার

ছবি-সংগৃহীত

পিরোজপু‌র বিদেশি পিস্তল ও ম্যাগ‌জিন ভর্তি গু‌লিসহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ সিকদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে পিরোজপুর সদর থানাধীন নামাজপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহাগ সিকদার পিরোজপুর সদর থানা এলাকার কুমারখালীর শাহাদাৎ সিকদারের ছেলে।

র‌্যাবের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই মাসে দেশব্যাপী শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে সারা দেশে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন প্রকার দেশি-বিদেশি অস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর হামলা, মারামারিসহ নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে। এসময় পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ সিকদারকে পিরোজপুর জেলা শহরের একাধিক স্থানে প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিলে নেতৃত্ব দিয়ে ছাত্র-জনতার ওপর চড়াও হতে দেখা যায়।

বিষয়টি র‌্যাবের নজরে আসলে সোহাগকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় এবং ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় নামাজপুর গ্রামে অভিযান চালিয়ে করে তা‌কে গ্রেপ্তার করা হয়। এসময় সোহাগের হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত সোহাগের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে পিরোজপুর জেলার সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গ্রেপ্তার সোহা‌গের বিরুদ্ধে পিরোজপুর জেলার বিভিন্ন থানায় অপহরণ, দস্যুতা, মাদক, চুরি, মারামারি ও নাশকতার অপরাধে ১৭টি মামলা রয়েছে বলে জানায় র‍্যাব।

জনপ্রিয়

জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: তারেক রহমান

অস্ত্রসহ সাবেক ছাত্রলীগ নেতা সিকদার গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:১৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪