শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৪

যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটকদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।

আজ শনিবার (৫ অক্টোবর) ভোরে সীমান্তের পাচঁভূলট এলাকার একটি মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মাগুরা জেলার শ্রীপুর থানার কুপোরিয়া গ্রামের গিরিশচন্দ্রের মেয়ে মঞ্জুশ্রী জোয়ারদার (৩৭) ও একই জেলার কুপোরিয়া গ্রামের বিনয় জোয়ারদারের মেয়ে দিঘি জোয়ারদার (১৪), বাগেরহাট জেলার পাতিলাখালী গ্রামের সঞ্জয় শিকদার মেয়ে অর্পিতা শিকদার (৩০) ও একই জেলার কচুয়া থানার শাখারগাজী গ্রামের শচীন্দ্রনাথ দাসের ছেলে অপু দাস (২০)।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে চারজন নারী-পুরুষ অবৈধভাবে পাচঁভূলট সীমান্ত এলাকার একটি মাঠ দিয়ে ভারতে যাচ্ছেন। এমন খবরে খুলনা ২১ বিজিবির একটি দল ওই এলাকার গোপনে অবস্থান নেয়। ভারতে যাওয়ার সময় তিনজন নারী ও একজন পুরুষকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার (পিএসসি) জানান, আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের শার্শা থানায় সোর্পদ করা হয়েছে।

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৪

প্রকাশের সময় : ০২:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪