সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র আন্দোলনে শহীদ সাজিদের বোনকে চাকরি দিল জবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের বোন ফারজানা হককে ‘জুনিয়র প্রোগ্রামার’ পদে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
গত ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত কর্তৃক স্বাক্ষরিত এক নিয়োগপত্রে এ কথা জানানো হয়।
জানা যায়, শহিদ সাজিদের পরিবার ও বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ফারজানা হককে এ চাকরি দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ইকরামুল হক সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন তিনি। পরবর্তীতে সিএমএইচ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

ছাত্র আন্দোলনে শহীদ সাজিদের বোনকে চাকরি দিল জবি

প্রকাশের সময় : ০৫:০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪