সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রায়গঞ্জে আর্মির অস্ত্র ও মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ রায়গঞ্জে অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানের মাধ্যমে মাদক সহ ৩ কারবারিকে আটক করেছে নিমগাছী আর্মি ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নিমগাছী আর্মি ক্যাম্প কমান্ডার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নাসির উদ্দীন খাঁন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের জন্তিপুর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এসময় গোলাপ মোল্লার পু্ত্র মন্টু হোসের বাড়ী থেকে ৩ কেজি গাঁজা, ৭ পিচ ইয়াবা, ৬টা মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও মাদক সেবনের যন্ত্রপাতি সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, জন্তিপুর গ্রামের মৃত গোলাপ মোল্লার পুত্র রফিকুল ইসলাম ও মন্টু মিয়া, বগুড়া জেলার ব্র্যাক বটতলা গ্রামের দুদু মিয়ার ছেলে রায়হান। আটককৃত আসামিদের তাড়াশ থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

রায়গঞ্জে আর্মির অস্ত্র ও মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের সময় : ০৫:৩২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪