মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মহাদেবপুরে শিয়ালের কামড়ে আহত ৫

প্রতীকী ছবি

নওগাঁর মহাদেবপুরে শিয়ালের কামড়ে নারীসহ ৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে দুজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও ৩ নারী হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর উপজেলার সোনাপুর ও শিকারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সোনাপুর গ্রামের সামেনা বেগম (৪৮), রশিদুল (৩৫), শিকারপুর গ্রামের মর্জিনা (৪৯), নুর জাহান (৫৬) ও সাইদুল।

আসাদুল ও কাজেম নামে দুই বাসিন্দা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার সময় হঠাৎ একটি শিয়াল গ্রামে ঢুকে পড়ে। এ সময় লোকজন দেখে তেড়ে আসে শিয়াল। মানুষজন নানান দিকে ছুটাছুটিতে গণহারে কামড় দেয় শিয়াল। আহতদের নওগাঁর মহাদেবপুর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাদের নওগাঁ সদর হাসপাতালে পাঠান। এদের মধ্যে রশিদুল ও সাইদুল প্রাথমিক চিকিৎসা শেষে ঘরে ফেরেন। তবে নারীরা ভর্তি রয়েছেন।

এদিকে হামলাকারী শিয়ালকে গ্রামবাসী ধরে পিটিয়ে মেরে ফেলে।

জনপ্রিয়

রাজবাড়ীতে বিষাক্ত তামাক চাষে ঝুকছে কৃষক, খাদ্য শস্য উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা

মহাদেবপুরে শিয়ালের কামড়ে আহত ৫

প্রকাশের সময় : ১২:১৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪