মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাউজানে নিখোঁজ আজমের লাশ মিলল আবর্জনার ডোবায়!

রাউজানে নিখোঁজের পাঁচদিন পর মুহাম্মদ আজম খান (৫২) নামের এক ব্যক্তির গলিত লাশ আবর্জনার ডোবা থেকে উদ্ধার করেছে রাউজান থানা পুলিশ ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মইশকরম এলাকা থেকে পুলিশ অর্ধ গলিত লাশটি উদ্ধার করেন। এরপর লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তি স্থানীয় জিয়া বাজার এালাকার নুর বক্সের পুত্র।
পরিবারের সদস্যরা জানায়, নিহত আজম খান প্রায় ১৫ বছর সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ছিলেন। কয়েক বছর আগে দেশে ফিরে আসেন। তিনি বাড়িতে একটি নতুন দোতলা ভবন নির্মাণ করছিলেন। যাঁর কাজ এখনো শেষ হয়নি। এরমধ্যে গত শুক্রবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হলে আর ফিরে আসেননি আজম। পরিবারের সদস্যরা নানা জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধ্যান পাননি। পরে থানায় নিখোঁজ ডায়েরী করেন। তিনি দুই মেয়ে এক ছেলের জনক।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানাযায়,  মঙ্গলবার সকাল ৯ টার দিকে বাড়ি থেকে আধাকিলোমিটার দূরের একটি আবজর্না ফেলার ডোবার একপাশে তাঁর গলিত লাশ দেখতে পান স্থানীয় কয়েকজন। যেটিতে এক ঝাঁক কাক বসে ছিলো। পরে পুলিশকে খবর দেয়া হলে তাঁরা এসে লাশ উদ্ধার করেন।
নিহত আজমের স্ত্রী লাকি আকতার বলেন, গত শনিবার তাঁর মুঠোফোনে কল করে এক ব্যক্তি তাঁর স্বামী ফেনীর একটি হাসপাতালে ভর্তি আছে বলে জানান এবং সেখানে যেতে বলেন। পরে ওই ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। এরপর তাঁরা আর সেখানে যাননি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, নিহত ব্যক্তির লাশটি অর্ধ গলিত। যাঁর কারণে আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

রাউজানে নিখোঁজ আজমের লাশ মিলল আবর্জনার ডোবায়!

প্রকাশের সময় : ১২:০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪